গুজব ঠেকাতেও ভূমিকা রাখছে আইনশৃঙ্খলা বাহিনী: এনটিএমসি মহাপরিচালক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটিরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল কাউয়ুম মোল্লা। আজ মঙ্গলবার দুপুরে তেজগাঁওয়ে এনটিএমসির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

আবুল কাউয়ুম মোল্লা বলেন, ‘গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় গোষ্ঠীটি খুব বেশি সুবিধা করতে পারছে না।’  

এনটিএমসি মহাপরিচালক বলেন, ‘এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয় গুজব ঠেকাতেও কার্যকর ভূমিকা রাখতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী। আনসার থেকে শুরু করে পূজায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। এই অ্যাপের সাহায্য এখন পর্যন্ত ১৩২টি অপতৎপরতা শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

সরকার চাইলে জাতীয় নির্বাচনেও এনটিএমসি অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে কার্যক্রম পরিচালনা প্রস্তুত রয়েছেন বলেও জানান মহাপরিচালক। তবে সম্প্রতি বিভিন্ন অডিও ফাঁস নিয়ে এনটিএমসির সম্পৃক্ততা বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা ও কাঁসরের ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত চারপাশ। উৎসবের আমেজে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর