বাংলাদেশ নিয়ে ভুয়া খবর, যা বলছেন এই ভারতীয় বিশ্লেষক

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবরগুলো মিথ্যা ও ভিত্তিহীন। এসব ভুয়া খবর দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাচ্ছে, যা ভারতের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত। এদিকে, মিথ্যা ও ভিত্তিহীন খবর দেওয়ার এই প্রবণতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির স্পষ্ট প্রভাব ফুটে ওঠার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব যুদ্ধংদেহি। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে তা চূড়ান্ত রূপ নেয়।

ভারতের গণমাধ্যমেও এই বাংলাদেশ-বিরোধী মনোভাব স্পষ্ট। প্রতিবেদনের ভাষা, উপস্থাপনা এবং তথ্য যাচাই না করেই তা প্রকাশ নিয়মিত হয়ে ওঠে ভারতের এক শ্রেণির গণমাধ্যমে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ভুয়া খবর ছড়ানোয় ভারত যথেষ্ট সিদ্ধহস্ত।

গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ নিয়ে নেতিবাচক খবর ভিত্তিহীন। যা দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে যাচ্ছে। যা ভারতের জন্যই ক্ষতি বলে দাবি দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. শ্রী রাধা দত্তের।

ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক ড. শ্রী রাধা দত্ত বলেন, ‘নানা ভুল তথ্য প্রকাশ করেছে বিভিন্ন মিডিয়া, কেন করেছে এটার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। বাংলাদেশকে যদি আমরা ওই চোখে দেখি, তাহলে নিশ্চয়ই সেটা ভুল চোখে দেখা হচ্ছে। এতে তো উল্টো আমাদেরই ক্ষতি হবে।’

গত বছরের ৫ আগস্ট পরবর্তী ভারতীয় গণমাধ্যমের আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব ফুটে ওঠার ইঙ্গিত বলে মন্তব্য বিশ্লেষকদের।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, ‘বিভিন্ন সময় যাদের বেশি আগ্রহ আছে বাংলাদেশ নিয়ে তারা এ বিষয়গুলোতে ইনফ্লুয়েন্স করে। এটাকে কোনোভাবেই ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই। কারণ রাজনীতি রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দিতে হবে। এটা যদি অন্য কোনো রাষ্ট্র দিয়ে নিয়ন্ত্রিত হয় তাহলে এটা কোনোভাবেই কল্যাণকর হতে পারে না।’

গত বছর থেকে ভারতীয় গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধির প্রমাণও পেয়েছে রিউমার স্ক্যানার।

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর