ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও তাদের সহযোগিতা করছে নৌবাহিনী।
আগুনের কারণে শাহজালাল বিমানবন্দর থেকে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।
শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের খবর পাওয়া যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দিয়েছে।
ছবিতে দেখুন বিমানবন্দরের পরিস্থিতি–


জ্বলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ




