বৈষম্যবিরোধী আইনের সংজ্ঞাতেই বৈষম্য রয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আইনের সংজ্ঞাতেই বৈষম্য রয়েছে। প্রস্তাবিত আইনে সবার পরিচয় মানুষ হিসেবে না দিলে এর সঠিক মূল্যায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

বৈষম্যবিরোধী আইনের প্রস্তাবনায় দেওয়া বৈষম্যের সংজ্ঞাতেই বৈষম্য রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।‎ আজ শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইন– ২০২২ নিয়ে আয়োজিত নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বৈষম্যবিরোধী আইনের প্রস্তাবনায় বৈষম্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা সমর্থনযোগ্য নয়, বরং এখানেও বৈষম্য করা হয়েছে। সবাইকে যদি মানুষ হিসেবে চিহ্নিত করতে না পারা যায়, তবে এই আইনের সঠিক মূল্যায়ন সম্ভব নয়।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘রাজনীতিতে বৈষম্যের কারণে বিরোধ তৈরি হচ্ছে, আর সে কারণেই দেশ অন্ধকারের দিকে যাচ্ছে। বৈষম্যবিরোধী আইনটি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা থাকা জরুরি। আইনটি কার্যকর হলে সমাজে ন্যায়বিচার ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।’
‎
সংলাপে উঠে আসে, তিন বছর পেরিয়ে গেলেও এখনো সংসদে পেশই হয়নি বৈষম্যবিরোধী আইন। হিজড়া, দলিতসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও অগ্রগতি নেই।

সংলাপে বিশিষ্ট আইনজীবী সারা হোসেন ও শাহদীন মালিক তাদের মতামত তুলে ধরেন। তাঁরা মনে করেন– শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োজন এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। আইনটি যেন নারী, শিশু, সংখ্যালঘু, প্রতিবন্ধীসহ সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করে, সে দাবি জানান তাঁরা।‎ প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে এই আইন অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা।

প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইন ২০২২ নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক নাগরিক সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ।

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর