সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা 

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে ঢাকার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি ঘিরে তিন বাহিনী প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। পরে তিন বাহিনীর প্রধানও পুষ্পস্তবক অর্পণ করেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দিবসটি উপলক্ষে তিন বাহিনী প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত যেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধান উপদেষ্টা ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন। 

শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইংএর আগে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

বিকেলে সেনাকুঞ্জে থাকছে সংবর্ধনা অনুষ্ঠান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে যোগ দেবেন বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
প্রতিশোধ নয়, এখন প্রতিকারের সময় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। আজ রোববার রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ...
বাবা বেঁচে আছেন, নাকি নেই, জানেন না সন্তান। বছরের পর বছর পেরিয়ে গেলেও, বাবার নামের পাশে ‘জীবিত’ না ‘মৃত’ কোনটা লিখবেন, সেই সিদ্ধান্তও নিতে পারছেন না তিনি। গত দেড় যুগে আওয়ামী লীগ শাসনামলে গুমের...
চলতি বছরই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর