‘বহাল থাকা ডিজিটাল সিকিউরিটি মামলা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হবে’

ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় যে সকল মামলা এখনো বহাল অবস্থায় আছে তা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় যে সকল মামলা এখনো বহাল অবস্থায় আছে তা ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
‎
আজ সোমবার ‎রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে ‎সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ: ভবিষ্যৎ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এদিন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে ৩৯৬ জন গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে ২২২টি মামলা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না করে শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি আইনকে দায় দিয়ে সাংবাদিক নিপীড়নের সমস্যা দূর হবে না।’

যে আইন সাংবাদিকদের কণ্ঠ রোধ করে, সাংবাদিকের কলমকে রোধ করে, সে সকল নির্যাতন নিপীড়নমূলক আইন পুনর্বিবেচনা করার জন্য আগামী সরকারকে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু সাংবাদিক নয় নাগরিকদের অধিকার নিয়েও সচেতন হতে হবে সরকারকে। ডিএসই আইনের পথে হাঁটবে না নতুন সরকার বলেও আশা প্রকাশ করছি। এছাড়াও ৫ আগস্টের পরে দেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। এ সময় থেকে মিথ্যা গায়েবি মামলায় ভুক্তভোগী ছিলেন ৭০ লাখ মানুষ। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে, পুলিশ বাদী হয়ে একটাও গায়েবি মামলা করেনি।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর