চার নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

বেগম রোকেয়া পদক ২০২৫ প্রদান করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও ক্রীড়াঙ্গনে অবদানের জন্য চার নারীকে সম্মাননা দেওয়া হয়।

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজ ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ।

এই নারীরা শুধু নারীদের নয় সমাজের সবাইকেই উজ্জীবিত করে এমনটি জানিয়ে নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন–নারী শিক্ষায় অবদান রাখা ড. রুভানা রাকিব, নারী অধিকার প্রতিষ্ঠায় কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ক্রীড়াঙ্গনে সাফল্যের জন্য ঋতুপর্ণা চাকমা।

এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, এই চারজন নারীর কাজ ও নেতৃত্ব সমাজে নারীর মর্যাদা ও ক্ষমতায়নের ক্ষেত্রে প্রেরণার উৎস। এর আগে, এই চারজনকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনয়নের সুপারিশ করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান শিখিয়েছে, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দিতে পারে। আজ বুধবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর