দাবি আদায় না হলে ১৯ ডিসেম্বর থেকে আবার কর্মসূচির হুমকি মেট্রোরেল কর্মীদের  

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পিএম

উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের দাবি আদায়ের আশ্বাস পেয়ে আজ কর্মবিরতি স্থগিত রাখার ঘোষণা দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। তবে ১৮ ডিসেম্বর বোর্ড মিটিংয়ে দাবি আদায় না হলে ১৯ ডিসেম্বর থেকে আবার কর্মসূচির হুমকি দিয়েছেন তাঁরা।

আজ রাত আটটার দিকে বিবৃতি দিয়ে এমনটা জানিয়েছেন মেট্রোরেলের কর্মীরা। এর আগে তাঁদের কর্মবিরতির কারণে বিকেল ৩টার পর থেকে প্রায় পাঁচ ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকে। দাবি আদায়ের আশ্বাসে তাঁরা আপাতত কর্মবিরতি স্থগিত করায় রাত ৮টা ১৫ মিনিট থেকে মেট্রোরেল চলাচল আবার শুরু হয় বলেও বিবৃতিতে জানিয়েছেন তাঁরা।

প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেলের বাণিজ্যিক অপারেশন শুরু হলেও এরপর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া কর্মচারীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাঁদের ছুটি, গ্র্যাচুইটি, শিফট অ্যালাওয়েন্সসহ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

নিজস্ব চাকরির বিধিমালার দাবিতে আজ উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের প্রধান কার্যালয়ের সামনে প্রায় পাঁচ-ছয় শ কর্মী জড়ো হন। এরপর বিকেল ৩টার পর থেকে বন্ধ থাকে মেট্রোরেল চলাচল।

প্রসঙ্গত, শুক্রবারে বিকাল ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।   

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর