দুর্নীতি হলে চারদলীয় জোটে জামায়াতের দুই মন্ত্রী কীভাবে ছিলেন: তারেক রহমান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

দুর্নীতি হলে চারদলীয় জোটে জামায়াতের দুই মন্ত্রী শেষ পর্যন্ত কীভাবে ছিলেন, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ প্রশ্ন রাখেন।

তারেক রহমান অভিযোগ করেন, দুর্নীতি নিয়ে একটি দল মিথ্যাচার করছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘কীভাবে দুর্নীতির লাগাম টানতে হয়, তা বিএনপি জানে। কারণ, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপির আমলে দুর্নীতি হলে চারদলীয় জোটের সরকারে বিএনপির সাথে জামায়াতের দুই মন্ত্রী শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ছিলেন?’

তারেক রহমান আরও বলেন, ‘তাঁরা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না। সব আন্তর্জাতিক পরিসংখ্যান বলে, খালেদা জিয়ার সময়ের চেয়ে যে স্বৈরাচার পালিয়ে গেছে, তার সময়ে দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। খালেদা জিয়া যখন ২০০১ সালে দেশ পরিচালনার দায়িত্ব পান, তখন বাংলাদেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করল।’

এ সময় ভোট লুট ঠেকাতে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার আশ্বাসও দেন তারেক রহমান। বিএনপি দেশের দায়িত্ব পেলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নারী ও শিশুদের জন্য বিশেষ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর