চট্টগ্রামে নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামের ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। আজ চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা বলেন।

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

চট্টগ্রামের ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। আজ চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামের ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে। যেখানে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, সেখানে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, নির্বাচনে গুজব ও ভুল তথ্য দূর করতেও কাজ করছে সরকার। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

দুপুর ১২টায় চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বারের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিনের। এছাড়া আরও উপস্থিত ছিলেন–স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সেনা ও নৌবাহিনীর কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর