নির্বাচনে তিন জেলায় থাকছে ৪৩ প্লাটুন বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রাম, টাঙ্গাইল ও জামালপুর জেলায় থাকছে ৩৫ বিজিবির ৪৩ প্লাটুন সদস্য। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছেন।

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রাম, টাঙ্গাইল ও জামালপুর জেলায় থাকছে ৩৫ বিজিবির ৪৩ প্লাটুন সদস্য। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছেন।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল হাসানুর রহমান।

হাসানুর রহমান জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ বিজিবি সর্বমোট ৪৩ প্লাটুন সদস্য নিয়ে ২১টি বেস ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ৮টি সংসদীয় আসনে ১২টি বেস ক্যাম্পে ১৯ প্লাটুন, জামালপুর জেলার ৭টি উপজেলায় ৫টি সংসদীয় আসনে ৭টি বেস ক্যাম্পে ১৬ প্লাটুন এবং কুড়িগ্রাম জেলার দুইটি উপজেলায় একটি সংসদীয় আসনে দুইটি বেস ক্যাম্পে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবেন।

হাসানুর রহমান বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি এর আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী দায়িত্ব পালনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি উপজেলা ও ভোটকেন্দ্রে নিয়মিত রেকি (রিকনাইস্যান্স) ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় দিন-রাত বিশেষ টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপ-নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট থেকে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশন ডেকেছেন। আজ মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...
আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী তিনদিনে ময়মনসিংস, রংপুর ও সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
এখন যারা অরাজকতা সৃস্টি করতে চাইছে, তারা তলে তলে পতিত সরকারের সাথে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ৩টার দিকে ময়মনসিংহে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক...
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর