নির্বাচনে সহিংসতা রোধে কঠোর হবে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

নির্বাচনে সহিংসতা রোধে প্রশাসন কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফরিদপুর অঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ জেলায় দায়িত্বপ্রাপ্ত তিন বাহিনীর অধিনায়ক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারের নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই।’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবারের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো ধরনের শঙ্কা নেই। এবারের নির্বাচনে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, তা অতীতে কখনো দেখা যায়নি। আগের নির্বাচনে যেসব সহিংসতা হয়েছে, এবারে আল্লাহর রহমতে এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। আশা করি, সামনেও হবে না।’

তিনি বলেন, ‘এবার সিনিয়র সচিবের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী প্রতিটি ভোটকেন্দ্রের প্রাঙ্গণে দায়িত্ব পালন করতে পারবে। নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয়, তাহলে তখনই বোঝা যাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফরিদপুর অঞ্চলের নির্বাচনী প্রস্তুতির প্রশংসা করে তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাঁশ দিয়ে ঘেরার ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের সদর দপ্তরের কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর