দেশব্যাপী উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ (১০ ফেব্রুয়ারি) সারা দেশে উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। আগামীকাল (১১ ফেব্রুয়ারি) এগুলো উপজেলার ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। মহানগরীর কেন্দ্রগুলোর নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে জেলা স্টেডিয়ামে। 

উল্লেখ্য, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সাথে যাচ্ছেন ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও। 

রাজশাহীর ৫টি আসনের জন্য ৯ উপজেলায় ব্যালট পেপারসহ নানা সরঞ্জামাদি বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পাঠানো হয়েছে বিভিন্ন উপজেলায়। রাজশাহী-২ সদর আসনের ব্যালট পেপার আগামীকাল (বুধবার) মাদ্রাসা মাঠ থেকে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হবে।

এছাড়া চাঁদপুর, মেহেরপুরসহ বিভিন্ন জেলায় সকাল থেকে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। বুধবার সকাল থেকে এসব সরঞ্জাম প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে ভোটকেন্দ্রে পাঠানো হবে।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর