ভোটগ্রহণের সময় শেষ, এখন ফলাফলের অপেক্ষা

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের ভোটকেন্দ্রগুলো ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গণভোটে ও ভোটগ্রহণের সময় শেষ হয়। এখন চলছে ভোট গনণার প্রস্তুতি।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের ভোটকেন্দ্রগুলো ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গণভোটে ও ভোটগ্রহণের সময় শেষ হয়। এখন চলছে ভোট গনণার প্রস্তুতি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। দুপুরে ভোটের হার কম ছিল।’ 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ আছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩ জন। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারা দেশের ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে গণভোটে ও ভোটগ্রহণের সময় শেষ হয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার নতুন সরকার গঠনে ভোট দিচ্ছেন ভোটাররা। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ।

শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুতে এবার ২৯৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে। রাষ্ট্র সংস্কার আর রাজনীতির নতুন মেরুকরণের এ নির্বাচনে লড়ছেন ২ হাজার ২৮ জন। নারী প্রার্থী ৮৩ জন, স্বতন্ত্র ২৭৫ জন। অংশ নিয়েছে ৫০টি দল।

একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রশাসন যেমন শক্ত ভূমিকায় থাকবে, ঠিক তেমনিভাবে প্রার্থীরাও দায়িত্বশীলতার পরিচয় দেবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের।

এবার মোট ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট হয়েছে। যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ। নির্বাচনী দায়িত্বে প্রায় ৮ লাখ কর্মকর্তা। নিরাপত্তায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ৮ আগস্ট দায়িত্বে আসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকারের আয়োজনে চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরে ২০১১ সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা। এ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষগুলো বারবার আন্দোলন করে, তবে তা ফেরেনি।

আওয়ামী লীগের সরকারের অধীনে আয়োজন করা হয় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন। দলটির নেতৃত্বাধীন সরকার পতনের পর বিলুপ্ত করা হয় দ্বাদশ সংসদ।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে...
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বাংলাদেশের জাতীয় নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। কিছু অসংগতি ছাড়া নির্বাচন প্রক্রিয়া ও গ্রহণযোগ্যতা নিয়েও সন্তুষ্ট ইইউ। মঙ্গলবার...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ সময় আজ রোববার। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর