খালেদা জিয়ার ৩টি আসনে জয়ী হলেন যারা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

বাংলাদেশের রাজনীতিতে 'নট আউট' তকমাটিকে নিজের করে নিয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজনৈতিক ক্যারিয়ারে ৫টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়লাভ করেছেন তিনি। গত ৩০ ডিসেম্বর প্রয়াত হয়েছেন গণতন্ত্রের 'আপোষহীন' খ্যাত এই নেত্রী। 

বেঁচে থাকলে এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করতেন তিনি। তাঁর হয়ে মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছিল এই তিনটি আসনে। যদিও মনোনয়ন জমা দেওয়ার পরের দিনই মৃত্যু হয় খালেদা জিয়ার।

তবে খালেদা জিয়ার অনুপস্থিতিতে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন তিনটিতে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরাই। চলুন কারা বিজয়ী হলেন এই তিন আসনে:

বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর)
বগুড়া-৭ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোর্শেদ মিলটন। ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের গোলাম রব্বানী ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট পেয়েছেন।

ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম)
ফেনী-১ আসনেও বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী। ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে রফিকুল আলম মজনু পেয়েছেন  ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট। 

এবারের নির্বাচনে ফেনী-১ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮৫ হাজার ৬৫২ জন। এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের এস এম কামাল উদ্দিন, যিনি পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট। আসনটিতে ১২১টি কেন্দ্রের সবকটিতেই আধিপত্য দেখিয়েছেন মজনু।

বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে মোর্শেদ মিলটন, সৈয়দ জাহাঙ্গীর আলম ও রফিকুল আলম মজনু (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত উল্লেখ্য, ১৯৯১ সালের সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের প্রতিনিধি হিসেবেই দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন খালেদা জিয়া। এরপর আরও দুবার (১৯৯৬ ও ২০০৮) তিনি জাতীয় সংসদে এই আসনটির প্রতিনিধিত্ব করেন। সে হিসেবে বলা যায়, ফেনী-১ আসনটির সাথে বিএনপি'র সম্পর্ক বেশ গভীর।

দিনাজপুর-৩ (সদর)
দিনাজপুর জেলার কোনো আসনে ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বিতা করেননি খালেদা জিয়া। তবে এবার তাঁর হয়ে মনোনয়ন তোলা হয়েছিল দিনাজপুর-৩ আসন থেকে। তাঁর প্রয়াণে এ আসনে বিএনপি'র হয়ে নির্বাচন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম। ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২০৭টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. মইনুল আলম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬১৮ ভোট। অর্থাৎ, ১৪ হাজার ৫৮৯ ভোটের ব্যবধানে আসনটিকে নিজের করে নিয়েছেন জাহাঙ্গীর আলম।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর