শেরপুর–৩ আসনে যে কারণে গণভোট হচ্ছে না 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব জানান, দুই আসনেই ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় বগুড়া-৬ আসনে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। তবে ইসি সচিব জানিয়েছেন, ভোটার সংখ্যা কম হওয়ায় শেরপুর-৩ আসনে এবার গণভোট অনুষ্ঠিত হবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হলে সেখানে ভোট স্থগিত করা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হলেও পরে তিনি আসনটি ছেড়ে দেন। ফলে এই দুই আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ। বাছাইয়ে সংক্ষুব্ধদের আপিল করার সুযোগ থাকছে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর