ঈদের আগে–পরে ৭ দিন চলবে না বাল্কহেড ও ডিঙি নৌকা 

ঈদুল ফিতর উপলক্ষে ১৬ থেকে ২৫ মার্চ বালুবাহী বাল্কহেড ও ডিঙি নৌকা চলাচল বন্ধ থাকবে। স্পিডবোটে লাইফ জ্যাকেট বাধ্যতামূলকসহ ২৬টি সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে আগামী ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দিনে ও রাতে সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড ও ডিঙি নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার দুপুরে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। 

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘দিনে ও রাতে সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড ও ডিঙি নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। রাতের বেলায় স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং দিনের বেলায় স্পিডবোটে যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, ‘১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে, যাতে যাত্রী পরিবহন নির্বিঘ্ন থাকে।

ঈদযাত্রা নিরাপদ করতে এসব সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রী বলেন, ‘নৌপথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টির মতো সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে।’

প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই ডিজিটাল হাজিরা দিচ্ছেন।
আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাকে নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে...
নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে দুজন হচ্ছেন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
আজ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চুতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা...
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
নেত্রকোণার খালিয়াজুড়ীতে খেলার সময় হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর