প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিন সাংবাদিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন মোস্তফা জুলফিকার হাসান, জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌল্লা সুজন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি।

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন তিন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান, জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌল্লা সুজন। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

৩ উপ-প্রেস সচিবের মধ্যে সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক সমকাল, কালের কণ্ঠ, আমাদের সময়ে কাজ করেছেন।

জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইউএনবি, দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে কাজ করেছেন। 

মো. সুজাউদ্দৌল্লা সুজন (সুজন মাহমুদ) বর্তমানে বাংলাভিশনে কাজ করছেন। এর আগে তিনি কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।

 

 

 

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর