ওয়াসার এমডিকে অপসারণ করল সরকার

দুর্নীতি ও নিয়োগ বিতর্কের অভিযোগে ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে।

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে তাঁর।

প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া তাঁর নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকার পরও অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তাকে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিগত বছরগুলোতে ওয়াসার তিনটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন প্রকৌশলী আবদুস সালাম। এসব প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। এমন একজন ব্যক্তিকে ওয়াসার মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার এমডি হিসেবে নিয়োগ দেওয়া নিয়ে তাই প্রশ্ন ওঠে।

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করন। 

 

 

ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অসদাচরণ ও দুর্নীতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং পালানোর অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর