রোববার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাঁর ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

মিজানুর রহমান সোহেল বলেন, ‘আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস ও জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তাঁর সঙ্গে যাবেন।’

গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেতা মির্জা আব্বাস। পরে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ শনিবার সকালে তাঁর মস্তিষ্কে সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল সোমবার ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কর্মসূচির প্রচারণায় দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে সাধারণ...
নতুন এই বাংলাদেশে কেউ বৈষম্যের শিকার হবে না বলে মন্বব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। শনিবার সকালে রাজধানীর গুলশান–বনানী সার্বজনীন পূজা...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর