দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১২:১৯ এএম

দেশের আকাশে বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২১ মার্চ, শনিবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। 

এ বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, 'দেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার পালিত হবে ঈদুল ফিতর। নবী রাসুলের দেখানো পথে চাঁদ দেখে ঈদ করবে দেশের জনগন।'

ইসলামিক ফাউন্ডেশনের এই বৈঠক অংশ নেন দেশের আলেম-ওলামারা। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্যেও দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রমান মেলেনি বৃহস্পতিবার।  

উল্লেখ্য, শুক্রবার সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। আজ রোববার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস।
দেশের আকাশে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। 
পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানা যাবে আজ সোমবার। সন্ধ্যা পৌনে ৭টায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তারিখ নির্ধারণ হবে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর