দেশজুড়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। আজ শুক্রবার মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায়ের পর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। নামাজ শেষে মহান রবের দরবারে দুই হাত তোলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সিয়াম সাধনার শেষ পর্যায়ে এসে ক্ষমা প্রার্থনা করেন মোনাজাতে। দোয়া চান শান্তি ও সমৃদ্ধির জন্য। 

শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘জুমাতুল বিদা’র নামাজে অংশ নেন হাজার হাজার মুসল্লি। জুমার খুতবা পরিচালনা করেন খতিব আব্দুল মালেক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা ধর্মপ্রাণদের কাছে তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, রমজান মাসের শেষ জুমার দিন ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করে মুসলিম বিশ্ব। জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র কোরআন নাজিল ও সিয়াম সাধনার মাস রমজানকে বিদায় দিলেন মুসল্লিরা।  

জুমাতুল বিদা'য় অংশ নিতে আসা এক মুসল্লি জানান, আমরা আখেরি জুমা, জুমাতুল বিদা, পড়লাম। দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া করলাম। 

জুমাতুল বিদা প্রসঙ্গে আরেকজন বলেন, মনে তৃপ্তি আসে। আজকের এই জুমাতুল বিদা'য় আমি দোয়া করেছি, এই পৃথিবীতে কোনো যুদ্ধ চাই না, শান্তি চাই। মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে হৃদয়ক্ষরণ হচ্ছে ভাই। আল্লাহ্‌র কাছে একটাই চাওয়া, সারা পৃথিবীতে শান্তি চাই।

নামাজ পড়া শেষে আরেক মুসল্লি জানান, শেষ জুম্মায় মহান আল্লাহ্‌ তায়ালার কাছে আমরা প্রার্থনা করলাম আমাদের দেশ ও জাতির জন্য। আমরা যেন সবাই সুন্দরভাবে ভালো যেন থাকি। যুদ্ধ থেকে, হানাহানি থেকে আমরা যেন দূরে থাকি।

আগামীতে যাতে সুস্থ থেকে সিয়াম সাধনা করতে পারেন, জুমাতুল বিদা'র নামাজে সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাও করেছেন মুসল্লিরা।

বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা একজন বলেন, যারা মুসলমান আছি, সবাই রোজা থাকতে পারি, আল্লাহ্‌ আমাদের এই তৌফিক দান করুক। 

আল্লাহ্‌র কাছে কী দোয়া করেছেন এ প্রসঙ্গে নামাজ শেষে একজন জানান, আমাদের যে গুনাহ্‌গুলো আছে সেগুলো যেন আল্লাহ্‌ মাফ করে দেয়। আমাদের আত্মীয়-স্বজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ্‌ যেন তাদেরকে জান্নাত নসিব করেন।

একই কথা জানালেন আরেক মুসল্লিও। তিনি বলেন, নিজের গুনাহ মাফ করার জন্য এসেছি, মা-বাবার জন্য দোয়া করেছি। আল্লাহ্‌ তাঁদেরকে জান্নাত নসিব করুক। আর সমস্ত মুসলমানদের জন্য দোয়া করেছি।

সাধরণত প্রতি বছর রমজানে ৪টি শুক্রবার পেলেও এবার মুসল্লিরা আদায় করতে পেরেছেন পাঁচটি জুমার নামাজ।

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররমে প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে এসব কথা...
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্পে প্রতিটি মসজিদের জন্য নির্ধারণ করা হয়েছে ১০...
নফল নামাজ, জিকির-আসকারে পবিত্র শবে বরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় রাত কাটল ধর্মপ্রাণ মুসল্লিদের। সারা দেশে এক যোগে চলে ইবাদত-বন্দেগি।
বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতিমালা প্রণয়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি কমিটি কাজ করেছে। এটি চূড়ান্ত করার আগে দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও ইমাম-খতিবদের বিভিন্ন সংগঠনের...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর