জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি সাধারণ মানুষের ফুলেল শ্রদ্ধা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, দুর্নীতি-মাদকমুক্ত শান্তিপূর্ণ এক বাংলাদেশ- যেখানে থাকবে মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। নতুন সরকারের কাছে তাঁদের দাবি, প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারগুলোর সুরক্ষা। 

বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফুটতেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যায় মানুষের ঢল। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ছুটে আসেন সকল শ্রেণী-পেশার মানুষ। ফুলেল শ্রদ্ধায় তারা স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ বীরদের।

ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত হয় সাধারণ জনগণের জন্য। লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের শহীদদের।

শ্রদ্ধা জানাতে আসা এক শিশুর ভাষায়, শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, তাঁদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। 

আরেক শিশু জানায়, স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সম্মান জানাতে, যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাঁদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি।

শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা, একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ। তারা এমন একটি রাষ্ট্রের  স্বপ্ন দেখেন যেখানে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা।

এ প্রসঙ্গে শ্রদ্ধা জানাতে আসা এক নারী বলেন, আমরা নারীরা চাই স্বাধীনতা। পথে-ঘাটে, রাতে-দিনে চলাফেরায় কোনো প্রকার সমস্যার সম্মুখীন যাতে আমরা না হই।

নিজের প্রত্যাশা সম্পর্কে আরেক জন বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চাই ধনী-গরিব কোনো বিভেদ থাকবে না। সবাই আমরা একসাথে এই সুন্দর...বাংলাদেশকে গড়ে তুলব।

স্মৃতিসৌধে আগত আরেক ব্যক্তি জানান, আগামীর বাংলাদেশ যেন সুন্দর, সাবলীল, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং সমাজে অনাচারমুক্ত একটা বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি।

শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থবহ করে, এমন একটি দেশের স্বপ্ন দেখেন সাধারণ মানুষের।

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬তম বছরে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম— যার মাধ্যমে অর্জিত হয় একটি স্বাধীন দেশ, বাংলাদেশ। ত্যাগের ইতিহাসে গড়া এই দেশকে সামনে এগিয়ে নিতে, ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ মানুষ। 

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর