মেয়েকে নিয়ে সিনেমা হলে ‘প্রজেক্ট হেল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ এএম

মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় 'প্রজেক্ট হল বেরি' সিনেমাটি দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে সিনেমাটি শেষ হয় রাত ১০টা ১০ মিনিটে। এরপর মেয়েকে নিয়ে হল ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র।

সীমান্ত সম্ভারে প্রধানমন্ত্রীর উপস্থিতি সাধারণ দর্শকের মাঝে কৌতুহল ও উৎসাহের জন্ম দেয়। তাদের অনেককেই এসময় নিজেদের স্মার্টফোনে ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে দেখা গেছে।

উল্লেখ্য, সাইন্স ফিকশনধর্মী সিনেমা 'প্রজেক্ট হেইল মেরি' মুক্তি পেয়েছে গত মাসে (মার্চে)। আমেরিকান লেখক অ্যান্ডি উইয়ারের ২০২১ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে  হলিউডের এই সিনেমাটি।  

বর্তমানে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের বেশ কয়েকটি শাখায় প্রদর্শিত হচ্ছে ‘প্রজেক্ট হেইল মেরি’।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ...
সংস্কৃতি ও ঐতিহ্য আরও বেশি করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি যথাযথভাবে তুলে ধরা যাচ্ছে না। 
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর