বিচারক ও আইনজীবীদের পোশাকের বিষয়ে নতুন নির্দেশনা

দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মামলা পরিচালনার সময় আর কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক থাকছে না।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের পোশাক সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, মামলা পরিচালনার সময় আর কালো কোট ও গাউন পরা বাধ্যতামূলক থাকছে না।

গতকাল সোমবার প্রধান বিচারপতির আদেশে হাই কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট, ক্ষেত্রভেদে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজ এবং সাদা নেক ব্যান্ড পরিধান করবেন; তবে গাউন পরা বাধ্যতামূলক নয়।

অন্যদিকে আইনজীবীদের ক্ষেত্রেও একই ধরনের শিথিলতা আনা হয়েছে। তারা সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে পারবেন, তবে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা থাকবে না।

নতুন এই নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর