জাতীয় মানবাধিকার কমিশন

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়াদের পদ শূন্য

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদ শূন্য হয়েছে। সোমবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ইউশা রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫ সংসদে পাস না হওয়ায় এই অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে গেছে।’

বিরোধী দলের আপত্তির মধ্যেই গত ৯ এপ্রিল জাতীয় সংসদে পাস হয় জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল। এখন এতে রাষ্ট্রপতি সই করলেই বিলটি আইনে পরিণত হবে। ফলে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় করা জাতীয় মানবাধিকার কমিশন আইনটিই ফিরে আসবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেয়। কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পান হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনের সদস্যরা ছিলেন মানবাধিকারকর্মী মো. নূর খান, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শরিফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর