কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনা নিচ্ছে যুব মন্ত্রণালয়

যুবকদের কর্মসংস্থান বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সারা দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং কার্যক্রম চালু এবং বিদেশগামীদের জন্য ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

বর্তমান সরকার জনসমর্থন নিয়ে সরকার গঠনের পর থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বুধবার সকালে সাভারে যুব উন্নয়ন একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আরও বলেন, কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিংয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এবং আরও কিছু কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের বাইরে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন তাদের জন্য তৃতীয় একটি ভাষাকে গুরুত্ব দিয়ে সেই ভাষায় দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে করে তাঁরা দেশের বাইরে গিয়ে ভাষাগত ও কর্মদক্ষতা দেখাতে পারে।

যুব অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুল উল আলম।

দেশে পায়ে চালিত রিকশা বা প্যাডেল রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা, সাধারণ মানুষের জন্য নিরাপদ ব্যাটারিচালিত রিকশার অনুমোদন ও নীতিমালা প্রণয়ন এবং জনস্বাস্থ্য, পরিবেশ ও জাতীয় অর্থনীতি রক্ষায় প্রাইভেট কারের...
সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ। মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে। 
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মন্ত্রিসভা বৈঠকে নবম পে–স্কেল প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর