হজকে মধ্যবিত্তদের নাগালে নিয়ে আসার চেষ্টা করব: বিমান প্রতিমন্ত্রী

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম

হাজীদের বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে সরকার।

সোমবার সকালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘হাজীদের জন্য বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। সামনের বছর আরও কমানো হবে। হজকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে সরকার।’

খাবারের দাম ও মান নিয়ে হজযাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে হজ ক্যাম্পে থাকা ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, অভিযোগ পেয়েই  দু-দফা কমানো হয়েছে খাবারের দাম। এছাড়া নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যকর উপায়ে খাবার পরিবেশন।

এসময়, ছোটখাটো ভূলত্রুটির জন্য দুঃখপ্রকাশ করেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জানান, ফ্লাইট ও খাবারের দাম কমানো, হাজিদের পর্যাপ্ত বসার ব্যবস্থা, কুলিং সিস্টেমসহ আগামীতে হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো কথা।

এদিকে, হজ যাত্রার তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রায় ৫ হাজার হজ যাত্রী।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা ও কাঁসরের ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত চারপাশ। উৎসবের আমেজে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বাতিলের কারণে গত শনিবার থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর