তীব্র গরমের পর বৃষ্টিতে রাজধানীবাসীর স্বস্তি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

রাজধানী ও আশপাশের এলাকায় বয়ে গেছে কালবৈশাখী ঝড় এবং সেই সাথে বৃষ্টি। তীব্র গরমের পর বৃষ্টির কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নগরীতে। বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে কমেছে তাপপ্রবাহ।

তবে হঠাৎ বৃষ্টির কারণে বিপদেও পড়েন রাজধানীবাসীর অনেকে। বিকেল ৫টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে কিছু এলাকায় তৈরি হয় তীব্র যানজট।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রায় এক ঘন্টা বন্ধ থাকে ফেরি চলাচল। 

এর আগে, আবহাওয়া অফিস ও বন্যাপূর্বাভাস কেন্দ্র জানায়, এপ্রিলের তাপপ্রবাহ শেষে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে দেশ। সিলেট, রংপুর ও ময়মনসিংহে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যার শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

সারা দেশে বজ্রপাতে মৃত্যু ৬

এদিকে, কালবৈশাখী ঝড় ও বৃষ্টির মাঝে সারা দেশে বজ্রপ্রাতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গাইবান্ধায় ৩ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন এবং পঞ্চগড়ে ১ চা শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
সচিবালয়কে সরিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে স্থানান্তরে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন গৃহায়ণ ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর