আর্থিক সংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম

এক বছর ৮ মাস না যেতেই আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। চব্বিশের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের কল্যাণে গঠিত প্রতিষ্ঠানটি, বর্তমানে নিজেদের কর্মীদেরই মাসিক বেতন দেওয়া নিয়ে পড়েছে সংকটে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বার বার আবেদন করেও মেলেনি টাকা। বাধ্য হয়ে এমপিদের ১ মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার আহ্বান ফাউন্ডেশনের।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় ২০২৪ এর ১০ আগস্ট যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ৮৩৪ শহীদ পরিবার ও আহত ১৪ হাজারের বেশি জুলাই যোদ্ধার সহায়তায় ৩৩৭ কোটি টাকার তহবিল নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। তবে, এর যাত্রা শুরুর সময় তারা হাতে পায় ১০০ কোটি টাকা। এরপর আর টাকা ছাড় করেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে দেড় বছর না যেতেই আর্থিক সংকটে পড়েছে এই ফাউন্ডেশন। 

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলেন, ২০২৪ সালের পর আর টাকা দেওয়া হয়নি। ১৫ বার মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, পত্র লিখেছি, সাক্ষাৎ করেছি। কিন্তু তা পাইনি। 

জুলাই ফাউন্ডেশনের তথ্য, আহতের মধ্যে এখনো আর্থিক সুবিধা পায়নি ৮ হাজারের বেশি যোদ্ধা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে একাধিক আবেদনেও প্রতিশ্রুত তহবিলের বাকি ২৩৭ কোটি টাকা মিলেনি এখনো। 

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও বলেন, সরকারে কাছে ২৩৭ কোটি টাক বকেয়া। এটা পেলে সহায়তাটা করা যাবে।

প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিতে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সুদৃষ্টি চাইছেন জুলাই যোদ্ধাদের পরিবারগুলো শহীদ তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান , সরকার যেন বিষয়টি সুন্দরভাবে দেখে। আহত ও শহীদ পরিবার যেন অর্থ পায়।

শহীদ মো. সোহেলের বোন নুপুর আক্তার, তাদের জন্য খুব বেশি সহায়তা প্রয়োজন। পুনর্বাসন, চিকিৎসা, আর্থিক সহায়তা দিলে তারা একটু ভালোভাবে জীবনটা চালাতে পারবে। 

আর্থিক সঙ্কট কাটাতে সব এমপিকে তাদের এক মাসের বেতন অনুদান হিসাবে দেওয়ার আহ্বান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর