সংরক্ষিত নারী আসন

ভোট লাগবে না, ৪৯ জন নির্বাচিত: ইসি

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন নির্বাচিত হয়েছেন। একক প্রার্থী থাকায় এসব আসনের ভোটগ্রহণ লাগবে না। বুধবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, নির্বাচিতদের বিষয়ে কাল গেজেট প্রকাশ করবে ইসি।  

৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার এক প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে পদ সংখ্যার বিপরীতে সমান প্রার্থী থাকায় ৪৯ প্রার্থীকেই নির্বাচিত ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, বৃহস্পতিবার এ বিষয়ে গেজেট জারি হবে। 

রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র সংগ্রহের কারণে সংরক্ষিত নারী আসনের ১২ (২) ধারা অনুযায়ী আগামীকাল এ বিষয়ে গেজেট প্রকাশ করবো।’

আদালতের নির্দেশে ১১ দলীয় জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করছে ইসি। রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দিন খান বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে উনার মনোনয়ন গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী সে কাজটি করছি।’ 

এছাড়া বাকি থাকা একটি আসনের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আরপিওর শর্ত ভঙ্গ করায় বিরোধী জোটের প্রার্থী মুনীরা শারমিনের মনোনয়ন বাতিল করে ইসি। নির্ধারিত আসন শূন্য হলে সেখানে সব দল বা জোট প্রার্থী দিতে পারবে। 

 

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আমাদের জাতির ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রোববার জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিয়াউর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর