কালবৈশাখী ঝড়

সোয়া ১ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল চালু

আপডেট : ০৬ মে ২০২৬, ০৬:৪১ পিএম

কালবৈশাখী ঝড় ও বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ১ ঘন্টা ১৫ মিনিট বন্ধ থাকার পর ফের এই রুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু হয়েছে। 

আজ বুধবার বিকেল ৫টা থেকে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর সোয়া ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু হয় ফেরি পারাপার ও লঞ্চ চলাচল।

বিআইডব্লিউটিসি'র পরিচালক এস এম আশিকুজ্জামান মুঠোফোনে জানান, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। একই কারণ বন্ধ রাখা হয়েছে এ নৌরুটে লঞ্চ চলাচল। 

সংশ্লিষ্টরা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যানবাহন পারাপারে নৌরুটে ফেরি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সংস্থাটির চেয়ারম্যান একেএম মতিউর রহমান আজ বৃহস্পতিবার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর