নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:৩৫ এএম

যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে, সেগুলো বাদ দিয়ে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে সকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার খুলনায় আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা এবং নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

আইনমন্ত্রী বলেন, পিআর পদ্ধতি এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতই প্রাধান্য পাবে। 

এসময় বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করে তোলার ওপরও গুরুত্বারোপ করেন মোহাম্মদ আসাদুজ্জামান। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 'সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের মতো অনেকেই বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিলেন, যার ফল ভোগ করতে হয়েছে সাধারণ মানুষকে। তাই বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করতে কাজ করছে সরকার।' 

মন্ত্রী আরও বলেন, 'আমরা চাই বিচারকরা তাঁদের মান-সম্মান, ইজ্জত, ভয়ভীতির ঊর্ধ্বে উঠে একটি স্বাধীন বিচারকার্য পরিচালনা করুক। এবং এটা চাই বলেই, আমরা এমন একটি পথ ধরে হাঁটছি, যে পথ আগামী দিনে এ দেশের মানুষের শান্তির, স্বস্তির, স্বপ্নের পথ দেখাবে।'

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর