আবু সাঈদ হত্যা মামলা

বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর সাজা আজ থেকে কার্যকর বলেও জানানো হয়েছে।

আপডেট : ১৭ মে ২০২৬, ০২:৩১ পিএম

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর সাজা আজ থেকে কার্যকর বলেও জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বেরোবির সাবেক এই উপাচার্যকে গ্রেপ্তার করা হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই রায়ে ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেপ্তার আছেন।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের...
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ও বর্তমান ৩ সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ...
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ১ বছর ২৬ দিন বন্দি থাকার পর বুধবার বিকেল ৪টার দিকে মুক্তি পান তিনি। তবে আপিল বিভাগের আদেশ...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর