যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে অন্যায় করেছেন ইউনূস: সাবেক সচিব

অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, এমন চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় আছে। 

আপডেট : ১৯ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, এমন চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় আছে। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। রাজধানীর বনানীতে কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শিরোনামে গোলটেবিল আলোচনা আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ।

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তির বিষয়ে জনগণ জানতে পারবে কিনা, এসব চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় জানান সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘জনগণকে বিচ্ছিন্ন রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছে। এসব কারণে বিস্ফোরণ হয়।’

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দিলে কোনভাবেই চলবে না, মুহাম্মদ ইউনূসের এমন দাবির সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। মার্কিন বাণিজ্যচুক্তির বিরোধিতাও করেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বলা হয় ভারতের সঙ্গে ২৫ বছরের গোলামী চুক্তি করা হয়েছিল। কিন্তু আমেরিকার সাথে যে চুক্তি করা হলো, এটা কী? বলা হচ্ছে এ চুক্তি না করলে গার্মেন্টস সেক্টর বাঁচতো না। এ চুক্তি দিয়ে দেশের স্বার্থ কতটুকু রক্ষা করা হলো?’

স্বাধীনতার পর বিদেশের সাথে সই করা সব চুক্তি প্রকাশের দাবি করে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ইউনূস গোলামীর চুক্তি করেছেন বলে সমালোচনা রয়েছে। 

এই সাবেক সচিব বলেন, ‘অনির্বাচিত একটি সরকার হয়ে নির্বাচনের তিন দিন আগে দ্রুততার সঙ্গে আমেরিকার সাথে ইউনূস যে চুক্তি করেছেন তা তিনি করতে পারেন না। ইউনূস জাতির সঙ্গে অন্যায় করেছেন। গার্মেন্ট সেক্টর বাঁচানোর নামে যে চুক্তিটি উনি করলেন তা না করলে নিশ্চয়ই তিন দিনে দেশের গার্মেন্ট সেক্টর ধ্বংস হয়ে যেতো না।’

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘নিজস্ব ভিত্তি নির্মাণ করে এর সাথে বিদেশি বিনিয়োগের সমন্বয়ে উন্নয়ন করতে চায় সরকার।’

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর