রূপগঞ্জ প্রকল্প চালু হলে ঢাকায় মিলবে ৫০ কোটি লিটার পানি: মির্জা ফখরুল

‘নারায়ণগঞ্জের রুপগঞ্জের গন্ধবপুরে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি রাজধানীবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে।’

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

‘নারায়ণগঞ্জের রুপগঞ্জের গন্ধবপুরে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি রাজধানীবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে।’

আজ সোমবার সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মন্ত্রী বলেন, ‘গন্ধর্বপুরে নির্মিত এই বিশাল পানি শোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার দুই সিটিতে পৌঁছে দেওয়া।’

এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে-১৭ অংশের চলমান কাজ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন–নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর