ইসলামী ব্যাংক নিয়ে সংসদে সরকার-বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট : ০৯ জুন ২০২৬, ১১:৫৭ পিএম

ইসলামী ব্যাংকে নিয়োগ নিয়ে জাতীয় সংসদে বিতর্কে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের সাংসদরা। বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগের ধারাবাহিকতা রক্ষা করছে বিএনপি। জবাবে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে ইসলামী ব্যাংকের টাকা ব্যবহারের অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

এদিকে, ইসলামী ব্যাংক প্রসঙ্গে অর্থমন্ত্রী  আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনের নামে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে এভাবেই সরকারি ও বিরোধী দলের নেতারা ইসলামী ব্যাংক ইস্যুতে বিতর্কে জড়ান।   

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বসে অধিবেশন। প্রশ্নোত্তর পর্বে ইসলামী ব্যাংক নিয়ে চলমান অস্থিরতার প্রসঙ্গ টানেন বিরোধী দলের সাংসদরা। বিরোধীদলীয় সংসদ উপনেতা ডা. আব্দুল্লাহ আবু তাহের অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ আমলে ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা তুলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকের সাম্প্রতিক বিতর্কিত পর্ষদ নিয়েও সমালোচনা করেন তিনি।    

জামায়াতের এই নেতা আরও বলেন, 'এই ভুয়া কোম্পানিগুলোর ২৬ জন আছে। এদের মধ্যে আছে এস আলমের বাসার চাকর, তার চাকরানী, তার পিয়ন, তার কর্মচারী- এ ধরণের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে। আপনার ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল।' 

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে নাবিল গ্রুপ। এছাড়া, নির্বাচনেও ব্যাংক থেকে টাকা নিয়েছে জামায়াত।   

মন্ত্রী বলেন, '৫ আগস্ট ২০২৪ এর পরে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরও ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিস নাই। আমি নামই বলি, নাবিল গ্রুপকে এলসি'র অ্যাগেইনস্টে ৭০০ কোটি টাকা লোন দেওয়া হয়েছে। পরে মালামাল বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্টু লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি।'

অভিযোগ অস্বীকার করে প্রমাণ দেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি সংসদকে বলেন, 'আমি পরিষ্কার জানতে চাই উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) জামায়াতকে এটার (তার বক্তব্যের) দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আমি চ্যালেঞ্জ নিচ্ছি (আই অ্যাম টেকিং অ্যাবসোলিউ চ্যালেঞ্জ)। উনি এটা প্রমাণ করতে পারলে, আমি তাকে একটা মেডেল দেব পার্সোনালি।' 

বিরোধীদলীয় নেতার চ্যালেঞ্জের জবাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নিজের নামে তো টাকা তোলেননি জামায়াত নেতারা।   

মন্ত্রী বলেন, 'এই ব্যাংকটাকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে...এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে।' 

ব্যাংকের অস্থিরতাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগও করেন অর্থমন্ত্রী।

কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের বাড়িই কুষ্টিয়ায়, একজনের ঢাকায়। তাদের সবার মরদেহ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। 
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ এলাকায় নিজ বাসভবনে...
তিন জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সরকার।
নতুন গঙ্গা চুক্তিতে আগের ত্রুটি রাখতে চায় না সরকার। জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এক সেমিনারে তিনি বলেন, এ চুক্তি করতেই হবে, প্রয়োজনে...
বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি’র গবেষণা
হামে আক্রান্ত ৮০ শতাংশ শিশুই টিকা পায়নি এবং ৬৫ শতাংশই ভুগছিলো অপুষ্টিতে। এর মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার ছিল বলে এক গবেষণায় জানা গেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি...
হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৮২ শতাংশই জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পায়নি। এছাড়া হামে আক্রান্তদের ৮০ শতাংশ শিশু টিকাও পায়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বাশিই) এবং...
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রকাশিত...
বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি মান্নাতে হঠাৎ সাপের উপস্থিতি! মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত এই বিলাসবহুল বাড়িতে সন্ধ্যায় একসঙ্গে দুটি সাপ দেখা যায় বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান...
লোডিং...

এলাকার খবর