‘পুশ–ইন ভারতীয় আইনেরও পরিপন্থী’

ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ-ইন ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা। নয়াদিল্লিতে বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের সম্মেলন শেষ হতে না হতেই শুক্রবার মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় এক বাংলাদেশি। 

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:১২ পিএম

ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ-ইন ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা। নয়াদিল্লিতে বিজিবি–বিএসএফ ডিজি পর্যায়ের সম্মেলন শেষ হতে না হতেই শুক্রবার মৌলভীবাজার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় এক বাংলাদেশি। 

বিশ্লেষকরা বলছেন, সীমান্তে হত্যা ও পুশ ইন শুধু ভারতীয় আইন নয় আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। সমস্যার সমাধানে বিজিবি-বিএসএফ বৈঠকই নয়, রাজনৈতিক ভাবে মোকাবিলা করার পরামর্শ তাদের। 

ভারতের নয়াদিল্লিতে ৮ থেকে ১১ জুন বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন হয়। পরে দই দেশের যৌথ বিবৃতিতে স্থান পায় সীমান্ত হত্যা, নিরাপত্তা, সহিংসতা প্রতিরোধ, পুশ-ইন ও মাদক-চোরাচালানসহ নানা বিষয় । 

সম্মেলন শেষের একদিন পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মারা যান মুজিব আলী নামের ২০ বছরের এক বাংলাদেশি।  রোববার ভোরে চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের ১৪ জনকে পুশইনের চেষ্টা আটকে দেয় বিজিবি।

পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সরকার গঠন করার পর সীমান্তে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পুশইন ও  সীমান্ত হত্যা শুধু ভারতীয়  নয় আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী বলে মনে করছেন তারা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘একটা জিনিস পরিষ্কার পশ্চিমবঙ্গে বিজিপি ক্ষমতায় আসার পরে পুশ ইন বেড়েছে। যেটা (পুশ ইন) করছে, এমনকি সীমান্তে যে হত্যাগুলো হচ্ছে এর সবগুলোই আইনের বিরুদ্ধে। শুধু আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে নয়, ভারতের যে আইন সেটারও লঙ্ঘন হচ্ছে।’   

দুই দেশের সীমান্ত সঙ্কট সমাধানে রাজনৈতিক পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। 

নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, ‘‘আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের জনগণকে সতর্ক হতে হবে। আইনশঙ্খলা বাহিনীগুলোকেও সতর্ক হতে হবে। শুধুমাত্র ছয় মাস পরপর কনফারেন্স; এগুলো হয়েই আসছে। আমাদের যে সীমান্ত সমস্যা সেটা অনেক বেশি। এটা বিজিবি–বিএসএফ পর্যায়ে নয়। রাষ্ট্রীয় পর্যায়ে এটার সমাধান করতে হবে। পশ্চিমবঙ্গে যারা সরকার গঠন করেছে, তারা ক্ষমতায় আসার জন্য ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ কার্ডটা ব্যবহার করেছে। এখন ক্ষমতায় আসার পর তারা এটা প্রমাণ করতে চাচ্ছে।’’ 

সঙ্কট সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর  না করে সব শ্রেণি পেশার সম্মিলিত প্রচেষ্টায় দুই দেশের সম্পর্ক উন্নতি হতে পারে বলেও মন্তব্য তাদের।
 

 

ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর