বিশ্ব ইয়োগা দিবস

বাংলাদেশ-ভারত বন্ধুত্বের অনন্য উদাহরণ রামপাল পাওয়ার প্লান্ট: ভারতীয় সহকারী হাই কমিশনার

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেছেন, ‘বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতীয় চাহিদার ১০-১২℅ পূরণ করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই দেশের সম্পর্কের মধ্যে অনন্য উদাহরণ। এটি এখন বাংলাদেশের একটি মর্যাদাপূর্ণ প্রকল্প।’ 

এ জন্য তিনি প্লান্টে কর্মরত বাংলাদেশি ও ভারতীয় কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের কঠোর পরিশ্রমের কারণে এই মর্যাদা অর্জিত হয়েছে।’ এই অবস্থানকে ধরে রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বুধবার সকালে রামপালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির টাউনশিপ কমিউনিটি হলে আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহকারী হাইকমিশনার এ সময় সুস্থ–সবল স্বাস্থ্য গঠনে ইয়োগার গুরূত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ইয়োগা শুধুই শারীরিক সুস্থতার বিষয় নয়-এটা মানুষের মানসিক সুস্থতাকে বাড়িয়ে দেয়। যা প্রকৃতপক্ষে পরিবার, সমাজ ও দেশের মানবিকতা সম্পন্ন গুণাবলীকে উন্নয়নে সহায়তা করে থাকে।’ 

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে জাতিসংঘে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবের পর সারা বিশ্বে ইয়োগা দিবস পালন করা হয় ২১ জুন। এরই সূত্র ধরে সারা বিশ্বে ভারতীয় হাইকমিশনসমূহ বছরে দুইবার ইয়োগা দিবসের কার্যক্রম পালন করে থাকে।’ 

অনুষ্ঠানে তাপবিদ্যুৎ কেন্দ্রের এজিএম আশিষ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাই কমিশনারের সহধর্মিনী সোনিকা পান্নু, রামপাল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিপিডি মো. আলাউদ্দিন, মানবসম্পদ বিভাগের ইনচার্জ মো. ওজিউর রহমান প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা, বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ইয়োগা কর্মশালায় অংশগ্রহণ করেন।

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে ভারত সরকার নিশ্চয়ই তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শনিবার সকালে রাজধানীর...
সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
বাংলাদেশে ভারতের ভিসা প্রার্থীদের উদ্দেশে নতুন এক সতর্কবার্তা জারি করেছে ভারতীয় দূতাবাস। অর্থের বিনিময়ে দ্রুত ভিসা কিংবা নানা ধরণের কনস্যুলার পরিষেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে একটি...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর