গোলামীর সরকার নই, কেউ নাচাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগ মুহূর্তে কূটনীতিকদের দেখা করাকে নিয়মিত সাক্ষাৎকার মন্তব্য করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকার প্রধানের সফর ঠিক করা হচ্ছে সংশ্লিষ্ট দেশের সাথে দ্বি-পাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে। এখানে কোনো দেশ বা গোষ্ঠীর প্রভাব নেই।

আপডেট : ২০ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো দেশ বা কারও দ্বারা প্রভাবিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার বিকেলে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি আরও বলেন, বড় অংশীদার সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পেরেছে ঢাকা। জাতীয় স্বার্থ, সময় ও পরিস্থিতি অনুকূল হলে প্রধানমন্ত্রী ভারত সফরও করবেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের আগের দিন শনিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের প্রতিনিধি।

পরে, সাংবাদিকদের মুখোমুখি হন তারা। কথা বলেন,  চলমান ফুটবল বিশ্বকাপ, এভিয়েশন খাতে বিনিয়োগ,  বাণিজ্য সম্পসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আগ মুহূর্তে কূটনীতিকদের দেখা করাকে নিয়মিত সাক্ষাৎকার মন্তব্য করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সরকার প্রধানের সফর ঠিক করা হচ্ছে সংশ্লিষ্ট দেশের সাথে দ্বি-পাক্ষিক বোঝাপড়ার ভিত্তিতে। এখানে কোনো দেশ বা গোষ্ঠীর প্রভাব নেই।

হুমায়ুন কবির বলেন, ‘গত ১৫ বছর দেখেছেন গোলামীর সরকার। এই গোলামীর সরকার আমরা নই। আমাদের তো কেউ নাচাবে না। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা আমাদের জাতীয় স্বার্থ অনুযায়ী ঠিক করব।’  

পাঁচার হওয়া অর্থ পুনরুদ্ধার তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।   

হুমায়ুন কবির বলেন, ‘পাঁচার হওয়া টাকা বা সম্পদ উদ্ধার আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এটা যুক্তরাজ্যে পাঁচার হোক আর মধ্যপ্রাচ্যে পাঁচার হোক, দক্ষিণ–পূর্ব এশিয়ার যেকোনো জায়গায় হোক বা মধ্য এশিয়ায় হোক, যেখানে আমরা ট্র্যাক অ্যান্ড ট্রেস করতে পারব আমরা সেই টাকা ফিরিয়ে আনার চেষ্টা করব।’ 

আসছে বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করতে চায় সরকার। এ জন্য জাপানের ২ কোম্পানি সুমিটোমো ও নিপ্পন কোয়ে যাতে  দ্রুত কাজ শেষ করে, সেজন্য রাষ্ট্রদূতের সহায়তা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। 

 

দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর