জামায়াত সংশ্লিষ্ট ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

রাষ্ট্রের আইন কর্মকর্তার পদ থেকে মঙ্গলবার একযোগে পদত্যাগ করেছেন জামায়াত সংশ্লিষ্ট ১৮ জন। তাদের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ৭ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ১১ জন। 

জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বাধাকে কারণ দেখিয়ে এসব আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তারা। এতে সরকারের বিভিন্ন কার্যক্রমে নিজেদের দ্বিমত ও উদ্বেগ তুলে ধরা হয়। জনগণের ম্যান্ডেট ও আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং  সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করায় তারা উদ্বিগ্ন বলে জানান। 

এর ফলে, স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তারা। 

পদত্যাগকারী আইনজীবীরা জানান, সরকারের সিদ্ধান্তের সঙ্গে মৌলিক মতপার্থক্য থাকায় তাদের পক্ষে যথাযথভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। 

 

 

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৫ বছর বয়সের পর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি হতে পারবে না–এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রণের চিন্তাভাবনা করছে সরকার। 
প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর