টিআইএন বাধ্যতামূলকসহ কয়েকটি বাজেট প্রস্তাব থেকে সরে আসছে সরকার

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করাসহ বেশ কয়েকটি বাজেট প্রস্তাব থেকে সরে আসতে পারে সরকার। সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করে, এমন জায়গায় আনা হবে পরিবর্তন। সোমবার জাতীয় সংসদে অর্থবিল পাশের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে। বিশ্লেষকরা বলছেন, বাজেটের লক্ষ্য বাস্তবায়নে রাজস্ব আদায় বাড়াতে মনোযোগ দিতে হবে সরকারকে।

প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার জন্য কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল। বাজেট ঘোষণার পরই বিষয়টির পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা হয়। কারণ, অনেক মানুষকে করযোগ্য আয় না থাকলেও রিটার্ন জমা দিতে হবে। এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এসব সমালোচনা বিবেচনায় বিষয়টি থেকে পিছু হটার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। অর্থাৎ চূড়ান্ত বাজেটে টিআইএনের বাধ্যবাধকতা থাকছে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর প্রয়োজনীয় সংশোধনীসহ অর্থবিল, ২০২৬-এ সংযুক্ত করা হবে। তারপর সংসদে অনুমোদিত হলে তা কার্যকর হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, যেখানে মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নিরুৎসাহিত হয়।'

প্রস্তাবিত বাজেটে খোসাসহ কাঁচা কাজুবাদাম আমদানির ওপর ১৫ শতাংশ কাস্টমস শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে মোট করের হার প্রায় ৪০ শতাংশে উন্নীত হয়। এতে দেশীয় প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো উদ্বেগ জানায়। চূড়ান্ত বাজেটে কাঁচা কাজুবাদামের শুল্ক কমানো হতে পারে।

এছাড়া বিজ্ঞাপনী সংস্থার উৎসে কর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এজেন্সি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ কর, তৈরি পোশাক খাতের উৎসে কর, কাঁচামাল আমদানির শুল্কসহ কয়েকটি বিষয়ে সংশোধনের আলোচনা চলছে।

সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান বলেন, 'যারা খুচরা ব্যবসায়ী কর চাপাতে চাইলে তা পাস করে দিতে পারে। অনেক পণ্যে তারা ১৫ শতাংশ ভ্যাট দিয়ে পার করে দেবে। এ বিষয়গুলো বাজেটে আসেনি।'

সংশ্লিষ্টদের মতে, এবার করজাল সম্প্রসারণের লক্ষ্য ঠিক রেখে বাস্তবতার সঙ্গে সমন্বয় করে নীতি গ্রহণ করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজেটে বড় ধরনের পরিবর্তনের সুযোগ খুবই কম। তবে কর ও শুল্কসংক্রান্ত কিছু বিষয়ে বাস্তবতা বিবেচনায় সংশোধন আনা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

‘সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধীদল দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই বিএনপি সরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধীদলীয়...
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। আগামী বুধবার থেকে নতুন বাজেট কার্যকর হবে। নতুন বাজেটে কর, ভ্যাট ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন...
এবারের বাজেট সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বিষয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর