সাংবাদিকদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেখানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাংবাদিকদের সততা, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। আইন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে অপতথ্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় আরও সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রপতি।

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে সাংবাদিকদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেখানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বুধবার দুপুরে বঙ্গভবনে ল-রিপোর্টার্স ফোরামের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, ‘আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের কাজ করে। ল-রিপোর্টররা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে  বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া আইন বিষয়ে জনগণকে সহজ ভাষায় জানানো ও সচেতন করতেও বড় ভূমিকা রাখেন তারা।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’

একই সঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে ল-রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর