চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ চলছে: ত্রাণমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ চলছে। খাবার সংকট যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় চাল ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী সরকার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাপে কাটা রোগীদের চিকিৎসায় এন্টিভেনোমসহ দুর্গম অঞ্চলের স্বাস্থ্যসেবা পৌঁছতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজতলা থেকে শুরু করে সার ঘাস খর সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। 

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানি বাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দ্রুত পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি করণীয় ঠিক করা হয়েছে বলে সাংবাদ সম্মেলনে জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের কথা বিবেচনা করে সরকার প্রতিটি জেলায় প্রয়োজনীয় চাল, অর্থ ও জরুরি সহায়তা প্রদান করে যাচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত সড়ক অল্প সময়ের মধ্যে মেরামতেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের বন্যায় চট্টগ্রাম অঞ্চলের সব জমির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা মাথায় রেখে ধানের চারা, সার থেকে শুরু করে প্রাণীদের খর-ঘাস ও গো গাদ্য প্রদান করা হবে বলে জানান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া কলেরা প্রাদুর্ভাব দেখা দেয়। তাই বিশুদ্ধ পানির সরবরাহ ঠিক রাখতে বন্যার্ত এলাকায় পর্যাপ্ত
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পানি কমে গেলে বন্যায় যেসব অঞ্চলে বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো জরুরি ভিত্তিতে মেরামত করা হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়...
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর