চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকগুলোতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আজ বুধবার আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এ দ্বিপক্ষীয় বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তাঁর সঙ্গে ছিলেন।

বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এসব বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই দেশের পররাষ্ট্র সম্পর্ক পরিচালনার দিকনির্দেশনা দেবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে ‘চীন-বাংলাদেশ কমিউনিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার বিষয়ে একমত হয়। বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন, বহুমুখী পরিবহন করিডর, বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আরও সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে উভয় পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়।

পরে বিকেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবাধ নৌচলাচল নিশ্চিত করা জরুরি এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমেই...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টেকনাফসহ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে টানা বৃষ্টি হলেও আপাতত দেশের কোথাও বন্যার সম্ভাবনা...
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে...
মাদারীপুরের শিবচরে বজ্রাঘাতে আজিজ ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারী ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামের আশরাফ বেপারীর ছেলে।
ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর