রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইসির রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সকালে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। 

সিইসি বলেন, এখনও দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভোটার তালিকার জন্য চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি। 

সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসি, তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'পার্লামেন্ট সেশন থাকলে এক ধরণের ব্যবস্থা। আর যদি সেশন না থাকে তাহলে আরেক ধরণের ব্যবস্থা। এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি।'

প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরও জানান, 'নির্বাচনের দিনক্ষণ আমরা গেজেট আকারে প্রকাশ করব। আপনারা তখন জানতে পারবেন। এখনও চূড়ান্ত দিনক্ষণ আমরা ঠিক করিনি।'  

সিইসি জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণা করবে বলেও জানান সিইসি।

তিনি বলেন, 'যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।'  

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে ব্যবস্থা নেবে ইসি। 

এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'উনারা আমাদেরকে রেফার করলে তখন দেখা যাবে। সাতক্ষীরার বিষয়টি আজকের আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম।'  

২৪ জুলাই অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে জানিয়ে সেই চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,...
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর