ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর  

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান মার্কিন এই বিশেষ দূত।

বিশেষ দূত সার্জিও গরের সফরের খবর নিশ্চিত করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’ 

সফরে প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত। রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরও পরিদর্শন করবেন সার্জিও গর। 

এদিকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সফরকে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্করের ইস্যু হিসেবেই দেখছে বেইজিং।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
বাংলাদেশ-ভারত সম্পর্ক, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে দুই...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং...
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে সাময়িক ভিসায় (ভিজিট ভিসা) কানাডায় যাওয়া ১৭৫ দর্শনার্থী রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম চেয়েছেন। ওই দর্শনার্থীদের মধ্যে আছেন ১০ জন বাংলাদেশিও।
বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার পথে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পরে হেতিমগঞ্জে দলটির গাড়িবহরকে ঘিরে...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ দাবি করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর