বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। 

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)– এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ দূত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশে ডিএফসি–এর বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি ‘ইউএস ইনভেস্টর সামিট’ আয়োজন করতে আগ্রহী। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি নিজেও কাজ করছেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। উপপ্রেস সচিব বলেন, বৈঠকটি অত্যন্ত উষ্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপপ্রেস সচিব জানান, বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে। এর প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে।

কৃষি ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান
প্রধানমন্ত্রী ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ বিভিন্ন কৃষি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বিনিয়োগের প্রতিও বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

বিশেষ দূত বলেন, এসব খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)–এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণ এবং আগামী মাসে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। উপপ্রেস সচিব বলেন, বিশেষ দূত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সফরের অভিজ্ঞতা তুলে ধরে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের অবদান থেকে আসে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। এ লক্ষ্যে আসিয়ান, প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মাহদী আমিন এবং ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে বিশেষ দূতের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান-সার্জিও গর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়...
রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে কক্সবাজার সফর করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে উখিয়ার রোহিঙ্গা...
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ব্যাগের মধ্যে পাওয়া বস্তুগুলো বোমা নয় বলে জানিয়েছে ঢাকা...
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানী মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে থেকে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আজ শনিবার দুপুরে ওই দুই স্থানে এসব বস্তু পাওয়া যায়।
গুমের সাথে জড়িত এবং আলামত নষ্টের চেষ্টা যারা করেছিল, তারা বিচারের আওতায় আসবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ শনিবার সকালে র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর