বোমা আতঙ্ক ও আওয়ামী লীগের তৎপরতায় সতর্ক পুলিশ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম

সম্প্রতি মেট্রোরেল স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বাড়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার এসপিসহ ইউনিট প্রধানদের সতর্কতামূলক বিশেষ চিঠি দেওয়া হয়েছে। কোনো স্থানে বোমার তথ্য পেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত এবং পুলিশ সদস্যদের চলাচলে সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে একটি বাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ রাসায়নিক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ৯টি তাজা বোমা। 

গত ২৫ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ছাতায় বসানো একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, মতিঝিলে পাওয়া আইইডির সঙ্গে কেরানীগঞ্জসহ আগের কয়েকটি ঘটনায় উদ্ধার হওয়া বিস্ফোরক উপকরণের মিল পাওয়া গেছে।

এদিকে, গত ১ আগস্ট ফার্মগেট ও মিরপুর মেট্রোরেল স্টেশনে দুটি পরিত্যক্ত খালি ব্যাগ ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ সতর্কতা জারি করে পুলিশ সদর দপ্তর।

পুলিশের মুখপাত্র বলছেন, সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নয় বরং, নিয়মিত নিরাপত্তার অংশ হিসেবেই সতর্কতা জারি হয়েছে।

বাংলাদেশ পুলিশের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পুলিশ সদরদপ্তর থেকে সবসময়ই নিয়মিত কিছু নির্দেশনা দেওয়া হয়। এটাও ওরকমই নির্দেশনার অংশ। নির্দেশনা দেওয়া হয়,যাতে ফোর্স কাজে তৎপর থাকে। 

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বোমা নিয়ে শঙ্কা বা আতঙ্কের কিছু নেই। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কোনো ঘটনাকেই হালকা করে দেখা যাবে না। 

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী বলেন, ছোট বা বড় যেটাই হোক; আইনশৃঙ্খলার অবনতি হয়; এমন কিছু  সহজ ও স্বাভাবিকভাবে নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে না। বাংলাদেশে জঙ্গি নেই;এমন কোনো আত্মতৃপ্তির অবকাশও নেই।

এদিকে, রোববার পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতা জারি করে সব জেলার এসপিসহ ইউনিট প্রধানদের বিশেষ চিঠি দেওয়া হয়েছে। বোমার তথ্য গুরত্বের সঙ্গে দেখা, পুলিশ সদস্যকে সাবধানে চলাফেরাসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী ও চিহ্নিত অপরাধীদের আপতৎপরতা ঠেকাতে বিশেষ ছক কষা হয়েছে। এছাড়া, বিদেশে বসে নাশকতার চেষ্টা ঠেকাতে মোবাইল ট্র্যাকিংয়ের নির্দেশনা পেয়েছে সাইবার ইউনিট। 

দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে বিশেষ আদালতের পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে রামরু যদি পাশে থাকতে চায় তাদের স্বাগত জানানো হবে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি করবে সরকার, পাশেই নির্মাণ করা হবে কেন্দ্রীয় কারাগার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর