গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। 

মন্ত্রী জানান, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদের গণহত্যা অব্যাহত ছিল। জুলাই আন্দোলনে ৮৪৩ জনের হত্যার রেকর্ড থাকলেও বাস্তবে আরও অনেককে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। 

নিজের বক্তব্যে আহমদ আজম খান আরও বলেন, 'সরকারের প্রতিশ্রুতি যে, এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব।' 

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে, তা ষড়যন্ত্রের অংশ হতে পারে। যেকোনো ষড়যন্ত্রই সরকার রুখে দেবে বলেও জানান তিনি।  

ইশরাক হোসেন আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরলে সবার আগে তার ফাঁসির রায় কার্যকর করা হবে। রাজপথে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের অবদান ভোলা যাবে না। যারা দেশ অস্থিতিশীল করতে চায় তাদের সাথে ফ্যসিস্ট দলের যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখছে সরকার।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও বিতর্কের সুযোগ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার বিকেলে  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংবাদ...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা নিশ্চিত ও  মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর